• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

আর্জেন্টিনার তারকাদের সিগনেচার পোজে পরীমনির অভিনব উদযাপন

ডেস্ক নিউজ / ৩৭ পঠিত
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তাপে এখন মেতে আছে গোটা বিশ্ব। ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে সবখানে, যার রেশ লেগেছে শোবিজ অঙ্গনেও। প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়কে ঘিরে নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন তারকারা। সেই তালিকায় রয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিও।

বরাবরের মতো এবারও আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি নিজের সমর্থনের কথা জানাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক পোস্টগুলোতে ফুটে উঠছে আকাশি-সাদা জার্সিধারীদের প্রতি বিশেষ ভালোবাসা। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর ছেলে পুণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি শেয়ার করেছিলেন পরীমনি। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

এবার আর্জেন্টিনাকে ঘিরে আরও ভিন্নধর্মী একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের নজর কাড়লেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে হাজির হয়েছেন পরীমনি। জার্সির সামনে লেখা ‘মেসি ১০’, আর পেছনে রয়েছে তার নিজের নাম ‘PORI’।

ভিডিওর পটভূমিতে বাজতে থাকে আর্জেন্টিনা দলের ফুটবলারদের নাম নিয়ে তৈরি একটি বিশেষ ট্র্যাক। গানের সঙ্গে তাল মিলিয়ে একে একে আর্জেন্টাইন তারকাদের পরিচিত উদযাপন ও সিগনেচার ভঙ্গি অনুকরণ করতে দেখা যায় পরীমনিকে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আলোচিত উদযাপন থেকে শুরু করে মোলিনা, রোমেরো, সেনেসি, ম্যাক অ্যালিস্টার, পারেদেস, এনজো ফের্নান্দেজ, আলভারেজ ও গঞ্জালেজের বিভিন্ন পরিচিত ভঙ্গি ফুটিয়ে তোলেন তিনি।

ভিডিওতে মাঠের বাস্তব ফুটেজের সঙ্গে পরীমনির অভিনয়ধর্মী উপস্থাপনার মিশেল ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পোস্টটির নিচে আর্জেন্টিনা সমর্থকরা অভিনেত্রীর ফুটবলপ্রেমের প্রশংসা করেছেন। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকরাও মজার ছলে নানা মন্তব্য করেছেন।

সব মিলিয়ে বিশ্বকাপের আবহে নিজের মতো করেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন পরীমনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category