• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

প্রেক্ষাগৃহে ঈদের ধামাকা, মুখোমুখি পাঁচ সিনেমা

ডেস্ক নিউজ / ৫২ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কোরবানির ঈদ মানেই উৎসব, আর সেই উৎসবকে আরও রঙিন করে তোলে প্রেক্ষাগৃহের নতুন সিনেমা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শুরুতে ঈদের সিনেমা তালিকা নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা হতাশা থাকলেও শেষ মুহূর্তে এসে বদলে গেছে চিত্র। একের পর এক সিনেমার পোস্টার, টিজার ও ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে জমে উঠেছে ঈদের সিনেমার বাজার। এখন পর্যন্ত অন্তত পাঁচটি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা।

সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই এসব সিনেমা নিয়ে শুরু হয়েছে আলোচনা। কারও নজরে অ্যাকশন, কারও আগ্রহ রোমাঞ্চে, আবার কেউ অপেক্ষায় ভিন্নধর্মী গল্পের। সব মিলিয়ে এবারের ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য থাকছে নানা স্বাদের আয়োজন।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত সিনেমাটিতে এক রকস্টারের উত্থান-পতনের গল্প উঠে আসবে। ইতোমধ্যে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ’ সার্টিফিকেট পেয়েছে। পোস্টার ও টিজারে গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি নজর কেড়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক। ঈদের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে সিনেমাটিকে।

রকস্টার’ এর একটি দৃশ্যে মেগাস্টার শাকিব খান ও সাবিলা নুর

অন্যদিকে অ্যাকশন ও আবেগের মিশেলে দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটির ট্রেলারে ক্ষমতা, প্রতিশোধ ও সম্পর্কের টানাপোড়েনের আভাস মিলেছে। মায়ের সম্মান রক্ষার লড়াই থেকে অপরাধ জগতের প্রভাবশালী চরিত্র হয়ে ওঠার গল্প নিয়েই এগিয়েছে এর কাহিনি।

দর্শকদের আলাদা আগ্রহের কেন্দ্রে রয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, গাজী রাকায়েত ও মোস্তাফিজুর নূর ইমরান। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির গানগুলোও ইতোমধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

দীর্ঘ অপেক্ষার পর মুক্তির আলো দেখছে ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা থেকে অনুপ্রাণিত এই সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। আর রহস্যময় বনলতা সেন হয়ে পর্দায় ফিরছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

মালিক সিনেমার দৃশ্যে আরেফিন শুভ ও মীম

এদিকে দর্শকদের কৌতূহলের আরেক নাম ‘মাসুদ রানা’। সেবা প্রকাশনীর জনপ্রিয় চরিত্রকে বড় পর্দায় নিয়ে আসছেন সৈকত নাসির। সিনেমাটিতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি। পোস্টার ও ‘মাসুদ রানা গান রিলোড’ টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে।

এছাড়াও ঈদে মুক্তির তালিকায় শোনা যাচ্ছে ‘নাকফুলের কাব্য’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর নাম। তবে শেষ পর্যন্ত কয়টি সিনেমা প্রেক্ষাগৃহে টিকে থাকবে, আর কোন সিনেমা দর্শকদের হৃদয় জয় করবে, সেটাই এখন দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category