• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ঈদের বড় চমক হতে যাচ্ছে ‘মাসুদ রানা’

ডেস্ক নিউজ / ২৮ পঠিত
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

দীর্ঘদিন ধরে বইয়ের পাতায় বাঙালির কল্পনার নায়ক হয়ে থাকা ‘মাসুদ রানা’ এবার আসছে বড় পর্দায়। বহু প্রতীক্ষিত এই স্পাই থ্রিলার সিনেমা মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল আজহায়। নির্মাতা ও প্রযোজকদের দাবি, অ্যাকশন, প্রযুক্তি ও গল্পের দিক থেকে এটি হতে যাচ্ছে এবারের ঈদের অন্যতম বড় আকর্ষণ।

রোববার রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। সেখানে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, একসময় জেমস বন্ডের পাশাপাশি সমান জনপ্রিয় ছিল ‘মাসুদ রানা’। নতুন প্রজন্মের দর্শকরাও এবার সেই চরিত্রকে বড় পর্দায় দেখতে পারবেন।

সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ জানান, বড় বাজেট ও দীর্ঘ প্রস্তুতির কারণে সিনেমাটি নির্মাণে সময় লেগেছে। তবে সেন্সর বোর্ড থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান তিনি। তার ভাষায়, “এবারের ঈদে সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’।

ইতোমধ্যে প্রকাশিত ট্রেলার ঘিরে এআই ব্যবহারের আলোচনা উঠলেও প্রযোজকের দাবি, মূল চরিত্রে কোনো এআই ব্যবহার করা হয়নি। মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। শুধু কিছু ভিজ্যুয়াল ইফেক্টে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

‘কে হবেন মাসুদ রানা’ প্রতিযোগিতার বিজয়ী রাসেল রানা বলেন, সিনেমাটির পথচলা সহজ ছিল না। করোনা পরিস্থিতি ও বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তবে অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে, এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। তার মতে, ‘মাসুদ রানা’ বাংলাদেশের নিজস্ব জেমস বন্ড। তাই আন্তর্জাতিক ধাঁচে অ্যাকশন ও প্রযুক্তির সমন্বয়ে সিনেমাটি নির্মাণের চেষ্টা করেছেন তিনি।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category