• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

স্বামী-সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও বাউল শিল্পী ‘ডিজে সুমাইয়া’

ডেস্ক নিউজ / ৪৪ পঠিত
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে তিন সন্তানের জননী ও স্থানীয় বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে গত ১০ মে রোববার বাড়ি থেকে বের হয়ে যান সুমাইয়া। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তার তিন সন্তান। মাকে হারিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছে পরিবার।

স্বামী খোকন মিয়া জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তারা সংসার করে আসছিলেন। গান-বাজনার মাধ্যমেই চলত তাদের পারিবারিক জীবন। তার দাবি, অনেক আগে থেকেই ওই যুবকের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক ছিল।

ঘটনার পর থেকে সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো তথ্য দিতে পারেননি বলেও জানান খোকন মিয়া।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সাংবাদিক শাহ আলম হৃদয় বলেন, তারা একটি সাংস্কৃতিক পরিবার ছিল। এমন ঘটনা সত্যিই দুঃখজনক।

এদিকে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বামী খোকন মিয়া জানিয়েছেন, তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ