• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

অভিযোগের মুখে ‘কনট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তি স্থগিত

ডেস্ক নিউজ / ১৯ পঠিত
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

‘কনট্রাক্ট ম্যারেজ’কে ঘিরে চলমান বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। নানা সমালোচনার পর সিনেমাটির সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড। অভিযোগ উঠেছে, প্রজেক্টটি শুরুতে নাটক হিসেবে শিল্পীদের কাছে উপস্থাপন করা হলেও পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হয়।
বুধবার (১৩ মে) বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি গণমাধ্যমকে জানান, অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। তার অভিযোগে বলা হয়, তিনি নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু পরে সেটিকে সিনেমা হিসেবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে সিনেমা নির্মাণের বিষয়ে তার সঙ্গে আলাদা কোনো চুক্তিও হয়নি বলে দাবি করেন তিনি।
তানি জানান, প্রথমে সেন্সর বোর্ডের কাছে এ ধরনের কোনো অভিযোগ না থাকায় ‘কনট্রাক্ট ম্যারেজ’-কে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে অভিযোগ পাওয়ার পর সেটির মুক্তির অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু জেবা জান্নাত নন, সিনেমাটিতে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীও এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। এক অডিও বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীর সেটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের প্রস্তাব দিলে তাতেও সম্মতি দেন তিনি। কিন্তু সেটি সিনেমা হিসেবে মুক্তির খবর তাকে বিস্মিত করেছে।
উল্লেখ্য, হাসান জাহাঙ্গীর পরিচালিত এই প্রজেক্টে অভিনয়ের পাশাপাশি নির্মাতা নিজেও একটি চরিত্রে অভিনয় করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category