• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

শুটিং সেটে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেতা রাহুল দেব

ডেস্ক নিউজ / ৬১ পঠিত
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা রাহুল দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই দুর্ঘটনার কথা জানান তিনি।

ঘটনাটি ঘটে গোয়ায় একটি বিজ্ঞাপনী অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন। দৃশ্যে কোনো বডি ডাবল ছাড়াই তাকে উঁচু জায়গা থেকে লাফ দিতে হয়। লাফ দেওয়ার পর নির্ধারিত কুশনে পড়লেও সেটি সরে যাওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পান। পরে পরীক্ষায় জানা যায়, সেখানে হাড়ে চিড় ধরেছে।

রাহুল দেব জানান, শুরুতে তিনি আঘাতের গুরুত্ব বুঝতে পারেননি। তাই সেই অবস্থাতেই শুটিং শেষ করেন। তবে দুই দিন পর ব্যথা বাড়লে চিকিৎসকের শরণাপন্ন হন। এক্স-রে রিপোর্টে ধরা পড়ে, তার বাঁ পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছে। এরপর তাকে তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয় এবং পায়ে প্লাস্টার করা হয়।

আঘাত পাওয়ার পরও মনোবল হারাননি এই অভিনেতা। তিনি জানান, শুটিংয়ের বড় অংশ আগেই শেষ হওয়ায় প্রযোজনা টিমের কোনো ক্ষতি হয়নি, যা তাকে স্বস্তি দিয়েছে।

বর্তমানে বিশ্রামে থাকলেও সম্পূর্ণ থেমে যাননি তিনি। শরীরের উপরের অংশের হালকা ব্যায়াম চালিয়ে যাচ্ছেন রাহুল দেব, যাতে দ্রুত ফিটনেস ফিরে পান। এজন্য তিনি তার ট্রেইনারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

এছাড়া ব্যক্তিগত জীবনের সঙ্গী মুগ্ধা গডসেকেও পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। রাহুলের ভাষায়, মুগ্ধার সহায়তাই তাকে শারীরিক ও মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category