• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সিনেমার নায়ক থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, শপথ নিলেন বিজয় থালাপতি

ডেস্ক নিউজ / ২৬ পঠিত
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

রুপালি পর্দার রাজত্ব পেরিয়ে এবার রাজনৈতিক মঞ্চেও নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় থালাপতি। আজ ১০ মে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সকাল ১০টায় শপথ নেন এই অভিনেতা-রাজনীতিক।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের ঘনিষ্ঠজন ও কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান। এছাড়াও ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধীকেও দেখা যায় অনুষ্ঠানে।

শপথের দিনেও যেন সিনেমার নায়ক হিসেবেই ধরা দিলেন বিজয়। সাদা শার্ট, কালো ব্লেজার ও কালো প্যান্টে তার উপস্থিতি নজর কাড়ে সবার। রাজনৈতিক মঞ্চেও তার তারকাখ্যাতির প্রভাব ছিল স্পষ্ট।

এদিন বিজয়ের পাশাপাশি আরও নয়জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। তারা হলেন কেএ সেনগোট্টাইয়ান, নির্মল কুমার, আধব অর্জুন, টিভিকে’র জেনারেল সেক্রেটারি আনন্দ, রাজ মোহন, ড. টিকে প্রভু, অরুন রাজ, কীর্তনা এবং পি ভেঙ্কটারামন।

তামিলনাড়ুর এবারের নির্বাচন ছিল বেশ উত্তেজনাপূর্ণ। প্রথমবার নির্বাচনী রাজনীতিতে নেমেই বড় চমক দেখান বিজয়। তার জনপ্রিয়তার ঢেউয়ে কোণঠাসা হয়ে পড়ে রাজ্যের বহু প্রভাবশালী রাজনৈতিক দল ও নেতা। বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসনের সমর্থন। শেষ পর্যন্ত ভিসিকে, আইইউএমএল, কংগ্রেস ও বাম দলগুলোর সমর্থন পেয়ে বিজয়ের জোট ১২০ আসনের সমর্থন নিশ্চিত করে। এরপর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার আনুষ্ঠানিকভাবে বিজয় থালাপতিকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category