
নিউজ ডেস্ক: ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিত হলেও গানের প্রতি ভালোবাসা রাখেন জান্নাতুল সুমাইয়া হিমি। এবার ভালোবাসা দিবস উপলক্ষে তিনি প্রকাশ করেছেন তার নতুন মৌলিক গান ‘দু’জন দু’জনার’। নব্বই দশকের চলচ্চিত্রের গানের ছোঁয়া ও আভিজাত্যের ছন্দে তৈরি এই গানটি ইতোমধ্যেই দর্শক ও শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
গানটি তৈরি করা হয়েছে বর্তমান সময়ের আধুনিক বিট বা মিউজিক অ্যারেঞ্জমেন্টের বাইরে গিয়ে, পরিকল্পিতভাবে একটি পুরনো ঢঙের আমেজ ধরে রাখার লক্ষ্য নিয়ে। হিমি জানান, দর্শকরা গানটি শুনে নব্বই দশকের সেই বিশেষ ফ্লেভারের কথা মনে করছেন, যা তার পরিকল্পনার লক্ষ্য সফল করেছে।
অভিনয়ের বাইরে গানের বিষয়টি সব সময় তার কাছে এক ধরনের চ্যালেঞ্জ ছিল। হিমি বলেন, আমি তো গানের মানুষ নই। গান গাইতে সবসময় ভয়ে থাকি—মানুষ ট্রল করবে কি না বা পছন্দ করবে কি না, সেটা নিয়ে চিন্তায় থাকি। কিন্তু দর্শকরা গানটি পছন্দ করেছেন, এটা আমার জন্য বড় পাওয়া।
যদিও গানটির প্রতিক্রিয়া ইতিবাচক, হিমি এখন মূলত অভিনয়ের পরিকল্পনা নিয়েই ব্যস্ত। গান নিয়ে তিনি বড় কোনো পরিকল্পনা রাখেননি, তবে প্রয়োজনমতো সময় পেলেই সে চেষ্টা চালিয়ে যেতে চান।
Leave a Reply