1. info@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. binodontimes25@gmail.com : Mrj Shanto : Mrj Shanto
  3. news@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

তরুণ পাঠকের জন্য ভিন্ন স্বাদের গল্প নিয়ে সিফাত নুসরাত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৬ বার

মডেল, অভিনেত্রী ও নারী উদ্যোক্তা সিফাত নুসরাত এবার বইমেলায় হাজির হয়েছেন একসঙ্গে ২টি নতুন বই নিয়ে— ‘দ্যা রেড মুন’ এবং ‘অগ্নিকন্যা’। বই দুটি পাওয়া যাচ্ছে রয়েল প্রকাশনীর ৯৪-৯৫ নম্বর স্টলে। ইতোমধ্যে পাঠকদের মধ্যে বই দুটিকে ঘিরে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।
‘দ্যা রেড মুন’ মূলত ওয়্যারউল্ফ ও ভ্যাম্পায়ার ঘরানার এক রহস্যঘেরা গল্প। কল্পজগত, অন্ধকার, শক্তির লড়াই আর মানবিক টানাপোড়েন—সব মিলিয়ে বইটি তরুণ পাঠকদের কথা ভেবেই লেখা। এই গল্প অবলম্বনে ইতোমধ্যে ১০ পর্বের একটি সিরিজ নির্মাণ করা হয়েছে, যা বইটি নিয়ে লেখকের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। গত বছর তার লেখা ‘দিলরুবা রুহি কোথায়?’ প্রকাশের পর পাঠকমহলে যে সাড়া মিলেছিল, সেটিই তাকে নতুন কাজের অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে ‘অগ্নিকন্যা’ একেবারেই ভিন্ন স্বাদের। এটি নারী অধিকারভিত্তিক একটি গল্প। বইটি লেখার সময় তিনি কাশ্মীরে অবস্থান করছিলেন। চরিত্র ও গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে তিনি নিজেই হর্স রাইডিং শিখেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, নওগাঁর বাংলাদেশি নারী ঘোড়সওয়ার তাসমিনা আক্তারের বাড়িতেও গিয়েছিলেন গবেষণার অংশ হিসেবে। পুরো প্রক্রিয়াটি ছিল তার জন্য রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং।
আজ সন্ধ্যায় বইমেলায় উপস্থিত হয়ে পাঠকদের সঙ্গে কথা বলেন সিফাত নুসরাত। তিনি জানান, এবছর তার মোট তিনটি বই প্রকাশ হয়েছে, যার মধ্যে ‘দ্যা রেড মুন’ ও ‘অগ্নিকন্যা’ বিশেষভাবে আলোচনায় রয়েছে। ভিন্ন ঘরানার গল্প নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও উল্লেখ করেন তিনি।
অভিনয় ও ব্যবসার পাশাপাশি লেখালেখিতে নিজস্ব অবস্থান তৈরি করতে চান এই বহুমাত্রিক ব্যক্তিত্ব। তার ভাষায়, “গল্পই আমার শক্তি। আমি চাই পাঠক বই হাতে নিয়ে নতুন এক জগতে প্রবেশ করুক।
বইপ্রেমীদের জন্য ‘দ্যা রেড মুন’ ও ‘অগ্নিকন্যা’ হতে পারে এবারের মেলায় ভিন্ন স্বাদের দুটি সংযোজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Design by Raytahost