1. info@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. binodontimes25@gmail.com : Mrj Shanto : Mrj Shanto
  3. news@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ঈদে মুক্তির অপেক্ষায় নাজমুল অনিকের ‘যৌবন’

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২১৮ বার

এম.আর.জে শান্ত: ঈদ উপলক্ষে প্রকাশের অপেক্ষায় রয়েছে নতুন মিউজিক ভিডিও ‘যৌবন’। জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিনা রুনার কণ্ঠে গাওয়া এই গানের ভিডিওতে জুটি বেঁধে অভিনয় করেছেন তরুণ অভিনেতা নাজমুল অনিক ও মডেল-অভিনেত্রী মিথিলা। গানটির কথা, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন চলচ্চিত্র ‘কাগজ’-এর নির্মাতা আলী জুলফিকার জাহেদী।
নির্মাতা সূত্রে জানা গেছে, প্রেম ও তারুণ্যের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘যৌবন’ মিউজিক ভিডিওটি। গল্পনির্ভর ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে তরুণ প্রজন্মের অনুভূতি ও সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এতে। আসন্ন ঈদকে সামনে রেখে আদ্রিয়ান প্রোডাকশন হাউজ থেকে গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।


অন্যদিকে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা নাজমুল অনিক। এর আগে তিনি অভিনয় করেছেন শামিম আহসান পরিচালিত ওয়েব সিরিজ ‘রিসোর্ট ডায়েরি’-তে। সিরিজটিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এবং এটি শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে।

অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন কমার্শিয়াল (TVC) ও অনলাইন ভিডিও কমার্শিয়াল (OVC)-এ কাজ করেছেন তিনি। জানা গেছে, আসন্ন ঈদে ‘যৌবন’ মিউজিক ভিডিওর পাশাপাশি তার আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্রও প্রকাশিত হতে পারে।
নতুন এই কাজগুলো নিয়ে আশাবাদী নাজমুল অনিক। তিনি মনে করছেন, দর্শকদের কাছে গান ও ভিডিওটি ভালো লাগবে এবং ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Design by Raytahost