
না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার পরিচিত অভিনেতা বৈদ্যনাথ সাহা। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা। যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।
অভিনেতার মেয়ে বৃষ্টি সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। তিনি লেখেন, “আমার বাবা বৈদ্যনাথ সাহা আজ ৪টা ৪০ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছে।
তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর নাটক ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী এবং ভক্তরা শোক প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তার কাজ নতুন প্রজন্মের অনেক শিল্পীকেও অনুপ্রাণিত করেছে।
বৈদ্যনাথ সাহার মৃত্যুতে ছোটপর্দার অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply