বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান—যাকে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। একের পর এক বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত এই অভিনেতা সম্প্রতি রিতেশ দেশমুখ পরিচালিত ‘রাজা শিবাজি’ ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতিতেই প্রশংসা কুড়িয়েছেন।
তবে এবার আলোচনায় তার অভিনয় নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিন্নধর্মী পোস্ট। নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন সালমান, যেখানে তাকে কখনো প্রিয় পোষ্যের সঙ্গে স্নেহমাখা মুহূর্তে, আবার কখনো প্রকৃতির মাঝে একান্ত সময় কাটাতে দেখা যায়।
ছবিগুলোর সঙ্গে তিনি নিজের ভাবনা ও জীবনদর্শনের কথাও তুলে ধরেছেন। সালমান লিখেছেন, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি নিয়ে গভীরভাবে ভাবা জরুরি। পাশাপাশি বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে পথ চলা সহজ হয় এবং বাধা অতিক্রম করা সম্ভব।
একই সঙ্গে ভক্তদের উদ্দেশে একটি সতর্কবার্তাও দিয়েছেন তিনি। ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছেন, নিজের অবস্থান ঠিক রাখতে হলে সততা জরুরি—নিজে সচেতন থাকুন, অন্যকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।
ব্যস্ত কাজের ফাঁকে প্রিয় পোষ্য ‘সুখ’-এর সঙ্গে সময় কাটিয়ে স্বস্তি খুঁজছেন এই তারকা। একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এটাই তার সুখের মুহূর্ত। জানা গেছে, ‘মাতৃভূমি’ সিনেমার শুটিংয়ের ব্যস্ততার মাঝেই কিছুটা অবসর পেয়ে এই সময় উপভোগ করছেন তিনি।