• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

দেশের বাইরে প্রথম আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ করল শাহরুখের নাইট রাইডার্স

ডেস্ক নিউজ / ২৮ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

রুপালি পর্দায় যেমন তিনি ‘কিং খান’, তেমনি ক্রিকেট অঙ্গনেও নিজের প্রভাব বিস্তার করে চলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমার পাশাপাশি বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স’ গ্রুপের সহ-মালিক হিসেবে এবার তিনি যুক্ত হলেন নতুন এক ইতিহাসের সঙ্গে।

প্রথমবারের মতো নিজেদের দেশের বাইরে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে নাইট রাইডার্স গ্রুপ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এ মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে নতুন এই ভেন্যুর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম।

স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে এক বিবৃতিতে শাহরুখ খান বলেন, একসময় যা ছিল স্বপ্ন, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসতে পারা তাদের জন্য একটি ঐতিহাসিক অর্জন। তিনি জানান, ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের এই দীর্ঘমেয়াদি অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট মাঠ তৈরি করেনি, বরং এমন একটি প্রাণবন্ত স্থান গড়ে তুলেছে, যেখানে খেলাধুলার পাশাপাশি কমিউনিটি, বিনোদন এবং পারিবারিক মিলনমেলার পরিবেশও থাকবে।

শাহরুখ আরও বলেন, এই ভেন্যুকে তারা শুধু ক্রিকেট স্টেডিয়াম হিসেবে দেখতে চান না। বরং এটি যেন পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ সৃষ্টি করে, সেটিই তাদের লক্ষ্য।

আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত স্টেডিয়ামটিতে মূল স্কয়ারে রয়েছে আটটি উইকেট, আইসিসির মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে সরানো হয়েছে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভেঙ্কি মাইসোর বলেন, এটি শুধু একটি স্টেডিয়াম নয়, বরং ক্রিকেটের বৈশ্বিক ভবিষ্যৎ নিয়ে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা প্রথম বৈশ্বিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবে এটি নাইট রাইডার্সের জন্য গর্বের এক মাইলফলক।

উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস। আয়োজকদের মতে, তার উপস্থিতি যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মূলধারার ক্রীড়ার সঙ্গে এই খেলার সংযোগকে আরও দৃঢ় করেছে।

১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে রয়েছে চারটি ফ্র্যাঞ্চাইজি: কলকাতা নাইট রাইডার্স (আইপিএল), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল), আবুধাবি নাইট রাইডার্স (আইএলটি২০) এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (এমএলসি)। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি এখন পর্যন্ত নয়টি বড় শিরোপা জিতেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category