• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

প্রলয়’ নিয়ে বড় পর্দায় ফিরছেন রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

ডেস্ক নিউজ / ২৯ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর অবশেষে নতুন সিনেমা ‘প্রলয়’ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে বহুল আলোচিত এই সিনেমার শুটিং।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের মেগা প্রজেক্টটি পরিচালনা করছেন জয় মেহতা। সিনেমাটির বড় একটি অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। ইতোমধ্যে সেখানে প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়েছে।

‘প্রলয়’ একটি পোস্ট-অ্যাপোক্যালিপটিক অ্যাকশন থ্রিলার। মহাবিপর্যয়ের পরবর্তী এক ভয়াবহ বাস্তবতায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে এক দম্পতির টিকে থাকার লড়াই এবং রহস্যময় এক রক্ষাকর্তার আবির্ভাবকে কেন্দ্র করে এগোবে এর গল্প। নির্মাতাদের লক্ষ্য, আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করা।

সিনেমাটির নির্মাণে আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্পে কাজ করা টেকনিশিয়ানদের যুক্ত করা হয়েছে। পাশাপাশি শক্তিশালী চিত্রনাট্য তৈরির কাজও চলছে পুরোদমে। জানা গেছে, রণবীর সিং নিজেও নিয়মিত নির্মাতাদের সঙ্গে আলোচনা করে সিনেমাটির বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছেন।

নায়িকা হিসেবে দক্ষিণের অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনের নাম আলোচনায় থাকলেও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কাস্টিংয়ে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

এর আগে শোনা গিয়েছিল, বিদেশে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর রণবীর সিং ‘ডন ৩’-এর আগে ‘প্রলয়’-এর প্রস্তুতি শুরু করবেন। সর্বশেষ তথ্য বলছে, সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ফলে বহু প্রতীক্ষিত এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category