• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

শিল্পের রঙ ম্লান, আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

ডেস্ক নিউজ / ৩৩ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দেশের প্রখ্যাত চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। গত ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার জানান, তিনি জটিল ধরনের নিউমোনিয়াজনিত সংক্রমণে আক্রান্ত হয়েছেন। নিউমোনিয়ার জন্য দায়ী একটি ক্ষতিকর ব্যাকটেরিয়া তার ফুসফুসে সংক্রমণ সৃষ্টি করেছে। তবে আগে থেকে থাকা অন্যান্য শারীরিক জটিলতা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, গত দুই বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে মুস্তাফা মনোয়ারকে একাধিকবার হাসপাতালে যেতে হয়েছে। সর্বশেষ ১৪ জুন তার রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেলে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে ভর্তি করা হয়। গত চার দিন ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফা ও জমিলা খাতুনের সন্তান।

নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞানে ভর্তি হলেও পরে শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ থেকে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৯ সালে সেখান থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

দেশে ফিরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরামর্শে আর্ট কলেজে শিক্ষকতা শুরু করলেও পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে শিল্প ও সংস্কৃতির অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। বর্ণাঢ্য কর্মজীবনে দেশ-বিদেশের বহু সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন এই বরেণ্য শিল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category