• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

এই মহিষটা তো জানে না তার দোষ কী, আবেগঘন পোস্ট আসিফের

ডেস্ক নিউজ / ৪৪ পঠিত
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া ‘বিখ্যাত মহিষ’কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। প্রাণীটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে সরকারের কাছে বিশেষ অনুরোধও করেছেন তিনি।

শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ আকবর লেখেন, এই বাফেলোটার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দুঃসহ ঘটনাই তো ঘটছে, সামনে আরও অসহ্য অনেক কিছুই ঘটবে। অথচ এই মহিষটা তো জানেই না, তার দোষটা কোথায়!

তিনি মনে করেন, প্রাণীটি মানুষের আদর-যত্নে বড় হয়েছে। তাই তার ভবিষ্যৎ নিয়ে মানুষের উদ্বেগ ও আবেগ তৈরি হওয়াটা স্বাভাবিক। পোস্টে তিনি উল্লেখ করেন, নানা জটিলতার মধ্যেও যেহেতু প্রাণীটি এখনও বেঁচে আছে, তাই সেটিকে খামারির কাছে ফিরিয়ে দেওয়া উচিত।

সরকারের প্রতি আবেদন জানিয়ে আসিফ লেখেন, অনেক মারপ্যাঁচের মধ্যেও তার জীবনটা যেহেতু এখনো আছে, প্লিজ তাকে খামারির কাছে পৌঁছে দিন। সরকারের কাছে বিনীত অনুরোধ, এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও বেঁচে থাকুক।

পোস্টের শেষেও নিজের পরিচিত ভঙ্গিতে তিনি লিখেছেন, “ভালোবাসা অবিরাম…”

আসিফের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই প্রাণীটির প্রতি সহানুভূতি প্রকাশ করেন। কেউ কেউ মহিষটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার দাবির সঙ্গেও একমত পোষণ করেন।

উল্লেখ্য, কোরবানির ঈদকে সামনে রেখে সম্প্রতি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশালাকৃতির মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসে। প্রাণীটির ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা, কৌতূহল এবং আবেগের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category