• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

শুটিংয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার পরিচালক সোহেল খান

নিজস্ব প্রতিবেদক / ৩১ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ছিনতাইকারীর কবলে পড়ে আইফোন ও নগদ টাকা খোয়ালেন নির্মাতা সোহেল খান। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর ১৫১৯।

জানা গেছে, পূবাইলে ঈদের নাটকের শুটিংয়ে যাওয়ার পথে অটোরিকশায় ছিলেন সোহেল খান। পথে একটি মাইক্রোবাস এসে তার গতিরোধ করে। এরপর ছিনতাইকারীরা তার ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স, মানিব্যাগ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার বিষয়ে সোহেল খান বলেন, পূবাইলে আমার ঈদ নাটকের শুটিং চলছে। রাতে শুটিংয়ে রওনা দেই অটো করে। এমন সময় একটি মাইক্রো সামনে এসে রাস্তা বন্ধ করে মোবাইল, মানিব্যাগ সবকিছু ছিনিয়ে নেয়। তিনশো ফিটের রাস্তা সন্ধ্যার পর চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ঈদ সামনে রেখে এমন ঘটনায় অনেক লোকসান হয়ে গেল।

নাটক ও মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহেল খান বর্তমানে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করছেন। তার নির্মীয়মাণ সিনেমার নাম পরী আমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category