• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শতাধিক নাটক পেরিয়ে নতুন স্বপ্নে আয়শা নাফিসা

এম.আর.জে শান্ত / ২৬ পঠিত
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

নাটক পাড়ার পরিচিত মুখ আয়শা নাফিসা ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করছেন শোবিজ অঙ্গনে। চারুনীড়ম স্কুল অফ এক্টিং- থেকে নিয়েছেন অভিনয়ের তালিম। ২০১৯ সালে মিডিয়ায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী ইতোমধ্যেই কাজ করেছেন শতাধিক নাটকে। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে।

আয়শা নাফিসার প্রথম কাজ ছিল নির্মাতা সকাল আহমেদের নাটক ‘সেই তুমি’। প্রথম নাটকেই তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। তবে তার প্রথম সম্প্রচারিত প্রচারিত নাটক হল ; সহিদ-উন-নবীর “বাঘ যখন বিড়াল” নাটকি তখন দর্শক মহলে বিপুল সারা পায়। এরপর থেকে একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়ছেন তিনি।
অভিনয় করেছেন ; সালমান মুক্তাদিন এর বিপরিতে ; সিনিয়র গার্লফ্রেন্ড ; সিনিয়র ওয়াইফ এবং দীপ্ত টিভির প্রতিদিনের ধারাবাহিক “মাশরাফি জুনিয়য়ের” মিস নওরীন এর মত জনপ্রিয় সব চরিত্র ; জনপ্রিয় সব নাটকে।
সম্প্রতি তিনি “ডুবে ডুবে জল” নামের নতুন এক ধারাবাহিক এর শুটিং শেষ করেছেন। এছাড়াও আশিয়ান টিভির ধারাবাহিক “ব্লাক এন্ড হোয়াইট” এবং বৈশাখি টিভির ধারাবাহিক ‘মহল্লা’তে দেখা যাচ্ছে এই অভিনেত্রী কে!

নাটকের পাশাপাশি আয়শা নাফিসা কাজ করেছেন টিভি বিজ্ঞাপন ; ওভিসি এবং কিছু নামি দামি পোশাক ব্রেন্ডের মডেল হয়েও। তার মধ্যে উল্লেখযোগ্য ব্রেন্ড গুলো হলো *আনজারা’ গ্রামীন চ্যাক এবং বি প্লাস শাড়ি’।
অল্প সময়ের মধ্যেই অভিনয় দক্ষতা ও পরিশ্রম দিয়ে নির্মাতাদের আস্থার জায়গা তৈরি করেছেন আয়শা নাফিসা। নতুন নতুন কাজের মাধ্যমে সামনে আরও বড় পরিসরে নিজেকে মেলে ধরতে চান এই উদীয়মান অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category