• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

তিন দশকের অভিজ্ঞতায় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম সময় খান

হৃদয় খান / ২৯ পঠিত
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

১৯৯৭ সাল থেকে ফ্যাশন ডিজাইনের জগতে কাজ শুরু করেন সময় খান, যিনি পরিচিত মাসুদ রানা নামেও। নিজের ডিজাইন করা পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ ও টপস নিয়ে শুরুটা ছিল মেলা কেন্দ্রিক অংশগ্রহণ দিয়ে। হাতে তৈরি কাজ নিয়ে স্টল সাজিয়ে মেলায় অংশ নেওয়াই ছিল তাঁর প্রথম পরিচয় গড়ে ওঠার পথ।

শুরুর সেই যাত্রা সময়ের সঙ্গে বিস্তৃত হয় আরও বড় পরিসরে। এক পর্যায়ে তিনি মুভি, টিভিসি ও মিউজিক ভিডিওর কস্টিউম ডিজাইনে কাজ শুরু করেন। পাশাপাশি দেশের বিভিন্ন শীর্ষ ফ্যাশন হাউজ ও ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত হন, যেখানে তাঁর সৃজনশীলতা আরও বিকশিত হয়।
শুধু ফ্যাশন নয়, মতিঝিল থিয়েটারের মাধ্যমে তিনি অভিনয়চর্চার সঙ্গেও যুক্ত ছিলেন। প্রায় তিন দশক ধরে শখের বসে অভিনয় শেখার পাশাপাশি তিনি কিছু সিনেমা, টিভিসি এবং নাটকেও কাজ করেছেন। তবে এসবকিছুকে কখনোই তিনি পেশা হিসেবে পুরোপুরি গ্রহণ করেননি, বরং নিজের আগ্রহ ও ভালো লাগা থেকেই এগিয়ে গেছেন।
নিজের সম্পর্কে তিনি জানান, প্রচার বা নিজেকে বড় করে দেখানোর প্রবণতা তাঁর নেই। বরং আড়ালে থেকে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। জীবনের পথে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তাঁর, যাদের কাছ থেকে ভালো-মন্দ দুই ধরনের অভিজ্ঞতাই শিখেছেন। তাঁর ভাষায়, ভালো মানুষের কাছ থেকে ভালো কিছু আর খারাপ অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়াই তাঁর জীবনের অংশ।
মানুষের কাছ থেকে তাঁর কোনো প্রত্যাশা নেই বলেও জানান সময় খান। তবে ছোট একটি সুন্দর ব্যবহার বা মিষ্টি হাসিই তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।
মিডিয়াপাড়ার অনেক তারকার সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ, চিত্রনায়িকা শাবনুর এবং বিপাশাসহ অনেকের সঙ্গেই তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানান তিনি। সবাইকে তিনি বন্ধু, ভাই-বোন হিসেবে দেখেন এবং আন্তরিকভাবে ভালোবাসেন।
মতিঝিল মডেল হাই স্কুলে পড়াশোনা করা এই ফ্যাশন ডিজাইনারের জন্ম ঢাকার মতিঝিলে, এজিবি কলোনি এলাকায়। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category