• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

অন্ধকার সময়ের কথা বললেন জাহ্নবী, মদপানে জড়িয়ে পড়ার স্বীকারোক্তি

ডেস্ক নিউজ / ৮ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

গ্ল্যামারাস উপস্থিতির আড়ালে ব্যক্তিগত জীবনে কঠিন এক সময় পার করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক পডকাস্টে এসে তিনি খোলামেলাভাবে তুলে ধরেছেন জীবনের সেই অন্ধকার অধ্যায়, যেখানে মানসিক চাপ আর একাকীত্ব তাকে মদপানের দিকে ঠেলে দিয়েছিল।

কোভিড লকডাউনের সময় এক ট্রমাটিক অভিজ্ঞতার পর তিনি ধীরে ধীরে মদপানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। জাহ্নবী জানান, সাধারণত তিনি নিয়মিত মদ্যপান করতেন না। তবে এক পর্যায়ে প্রায় প্রতিদিনই মদের আশ্রয় নিতে শুরু করেন। তার ভাষায়, এটি সরাসরি আসক্তি না হলেও এমন এক মানসিক অবস্থা ছিল, যেখানে নিজেকে স্বাভাবিক রাখতে তিনি নেশার প্রয়োজন অনুভব করতেন।

তবে খুব দ্রুতই তিনি নিজের অবস্থার পরিবর্তন লক্ষ্য করেন। নিয়মিত মদপানের কারণে শরীরে অস্বস্তি তৈরি হতে থাকে। সকালে ঘুম ভাঙার পর খারাপ লাগা, এমনকি শরীরের গন্ধের পরিবর্তনও তাকে ভাবিয়ে তোলে। সেই গন্ধ তাকে এমন একজনের কথা মনে করিয়ে দিত, যিনি মদপানে আসক্ত ছিলেন—আর সেটিই হয়ে ওঠে তার জন্য সতর্কবার্তা।

এই উপলব্ধি থেকেই নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। এরপর টানা দেড় বছর মদ থেকে সম্পূর্ণ দূরে থাকেন। বর্তমানে তিনি সচেতনভাবে সুস্থ জীবনযাপনের দিকে মনোযোগী এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে অন্যদেরও সচেতন করার চেষ্টা করছেন।

জাহ্নবীর এই খোলামেলা স্বীকারোক্তি ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। তার এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, পর্দার ঝলমলে দুনিয়ার বাইরেও তারকারাও ব্যক্তিগত সংগ্রামের ভেতর দিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category