1. info@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. binodontimes25@gmail.com : Mrj Shanto : Mrj Shanto
  3. news@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

যে কণ্ঠে বেঁচে ছিল কোটি হৃদয়, সেই কণ্ঠই আজ নীরব

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার

নিউজ ডেস্ক: বলিউডের সংগীতভুবনে অলকা ইয়াগনিক এক উজ্জ্বল ও অবিস্মরণীয় নাম। তার কণ্ঠে প্রেম, বেদনা, আনন্দ কিংবা অভিমান, প্রতিটি অনুভূতিই পেয়েছে আলাদা এক সুরেলা জীবন। চার দশকেরও বেশি সময় ধরে কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর গান যেন এক প্রজন্মের আবেগ, স্মৃতি আর ভালোবাসার অংশ।
কিন্তু সেই জাদুকরী কণ্ঠই আজ অনেকটা নীরব।
২০২৪ সালে আচমকাই থমকে যায় অলকা ইয়াগনিকের সংগীতযাত্রা। হঠাৎ করেই তিনি হারিয়ে ফেলেন তার শ্রবণশক্তি। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, ভাইরাল সংক্রমণের জেরে তিনি আক্রান্ত হন এক বিরল স্নায়বিক সমস্যায়, যা তার শ্রবণক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সেই কারণেই বাধ্য হয়ে গান থেকে দূরে সরে যেতে হয় তাকে।
সম্প্রতি আরেক সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থার বিষয়ে ফের মুখ খুলেছেন এই গায়িকা। অলকা জানিয়েছেন, এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। নিয়মিতভাবে গান গাওয়ার মতো অবস্থায়ও ফেরেননি। ফলে সুরকার ও গীতিকারদের কাছ থেকে একের পর এক প্রস্তাব এলেও, সেগুলোতে সাড়া দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
ভয়াবহ সেই মুহূর্তের কথা স্মরণ করে অলকা বলেন, বিমান থেকে নামার পর হঠাৎই বুঝতে পারি, আমি কিছুই শুনতে পাচ্ছি না। পরে চিকিৎসকেরা জানান, ভাইরাসজনিত জটিল স্নায়বিক সমস্যাই এর কারণ।
এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েন তার অসংখ্য ভক্ত-অনুরাগী। তবে নিজের কঠিন সময়েও অন্যদের সচেতন করতে ভোলেননি তিনি। অলকা ইয়াগনিক বিশেষভাবে সতর্ক করেছেন, হেডফোনে উচ্চস্বরে গান শোনার অভ্যাস শ্রবণশক্তির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তার মতে, এমন অভ্যাস ধীরে ধীরে কানের স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
দীর্ঘদিন গান থেকে দূরে থাকা এই কিংবদন্তি শিল্পীর জন্য প্রার্থনা করছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও। সম্প্রতি সংগীতশিল্পী উদিত নারায়ণ তার জন্মদিনে সহশিল্পী অলকা ইয়াগনিকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভক্তরাও অপেক্ষায় রয়েছেন, কবে আবার সেই চিরচেনা কণ্ঠে ফিরে আসবে সুরের জাদু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Design by Raytahost