1. info@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. binodontimes25@gmail.com : Mrj Shanto : Mrj Shanto
  3. news@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে লড়তে চান বেবী নাজনীন–কনকচাঁপা

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার

বিনোদন প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরু করেছেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও কনকচাঁপা। তারা দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত ১০ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। এদিনই ফরম সংগ্রহ করেন এই দুই শিল্পী। জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য ফরম সংগ্রহ করে শিগগিরই তা জমা দেওয়ার কথা জানিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর নিজের অবস্থান স্পষ্ট করে বেবী নাজনীন বলেন, দীর্ঘ প্রায় চার দশক ধরে দলের প্রতি তার আনুগত্য রয়েছে। সেই অভিজ্ঞতা ও দায়বদ্ধতা থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। তার ভাষায়, দেশের উন্নয়ন এবং নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
অন্যদিকে কনকচাঁপাও দলে নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, দলের চূড়ান্ত সিদ্ধান্তই তিনি মেনে নেবেন।
রাজনীতির মাঠে জনপ্রিয় এই দুই সংগীতশিল্পীর অংশগ্রহণ ইতোমধ্যেই আলোচনা তৈরি করেছে বিভিন্ন মহলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Design by Raytahost