1. info@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. binodontimes25@gmail.com : Mrj Shanto : Mrj Shanto
  3. news@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সময় পেলে ‘প্রিন্স’ নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫৭ মিনিটে সিনেমাটির এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে এসব সমালোচনা ও কারিগরি ত্রুটি নিয়ে সরাসরি মুখ খোলেন এই তারকা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান পরিচালক মেহেদী হাসান হৃদয়কে বাণিজ্যিক সিনেমার সেরা নির্মাতা হিসেবে উল্লেখ করেন এবং আবু হায়াত মাহমুদেরও অনেক প্রশংসা করেন। তিনি সরাসরি জানান হায়াতের ভেতরে অনেক প্রতিভা রয়েছে কিন্তু সে এবং শাকিব দুজনেই সিনেমাটির জন্য পর্যাপ্ত সময় পাননি। শাকিব আক্ষেপ করে বলেন যদি তারা পর্যাপ্ত সময় পেতেন তাহলে ‘প্রিন্স’ সিনেমায় ফাটিয়ে দিতেন।

শুরুর দিকে ‘প্রিন্স’ অনেক বড় পরিসরের সিনেমা হিসেবে পরিকল্পনা করা হলেও শুধুমাত্র সময়ের অভাবে তা সম্ভব হয়নি বলে জানান শাকিব খান। তিনি জানান অনেক বিশাল সেটের জায়গায় ছোট্ট পরিসরে তাদের কাজ শেষ করতে হয়েছে এবং এই প্রথম ঈদের আগের দিনও তিনি শুটিং করেছেন। এমনকি একটি গানের শুটিং মাত্র কয়েক ঘণ্টায় শেষ করতে হয়েছে বলে জানান এই সুপারস্টার।

সিনেমার বিভিন্ন ত্রুটি নিয়ে সমালোচকদের কথার জবাবে শাকিব সরাসরি বলেন এখানে তার বা পরিচালক হায়াতের কোনো দোষ নেই। তার মতে কালার সাউন্ড ভিএফএক্স বা সিজির যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ কারিগরি ত্রুটি এবং এগুলো পরিচালকের কাজ নয়। হায়াতকে একজন অত্যন্ত মেধাবী ছেলে হিসেবে উল্লেখ করে শাকিব জানান ভবিষ্যতে তার সঙ্গে আবারও কাজ হবে এবং বিস্তারিত শুটিং করার সময় পেলে তারা দারুণ কিছু উপহার দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Design by Raytahost