1. info@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. binodontimes25@gmail.com : Mrj Shanto : Mrj Shanto
  3. news@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সাবস্ক্রিপশন ছাড়াই দেখা যাচ্ছে ‘তুমি আমি শুধু’

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২০ বার

নিউজ ডেস্ক: পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম তুমি আমি শুধু। বিশেষ এই আয়োজনের অংশ হিসেবে ছবিটি দর্শকরা উপভোগ করতে পারছেন সম্পূর্ণ বিনা মূল্যে, কোনো সাবস্ক্রিপশন ছাড়াই।
এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও জেফার রহমান। গল্পের শুরুটা বেশ ভিন্নধর্মী—ভুল ঠিকানায় পৌঁছে যাওয়া একটি ফুড ডেলিভারি থেকে গড়ে ওঠে এক নতুন সম্পর্ক, যা ধীরে ধীরে এগিয়ে যায় আবেগ আর জটিলতার পথে।
গল্প প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন জানান, এটি মূলত এক তরুণীর স্বাধীন ইচ্ছা ও নিজের মতো করে জীবন গড়ার চেষ্টার গল্প। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে গিয়ে যে জটিলতার মুখোমুখি হতে হয়, সেখান থেকেই গল্পের বিস্তার। একইসঙ্গে এটি এক জোড়া মানুষের ভালোবাসার গল্প, যেখানে দর্শক খুঁজে পাবেন নতুনত্বের ছোঁয়া।
দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, প্রীতম ও জেফার দুজনেই অভিনয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। প্রীতম যেমন সংগীতের পাশাপাশি অভিনয়েও সাবলীল, তেমনি জেফারও কাজের প্রতি অত্যন্ত আন্তরিক। এই জুটিকে নিয়ে তিনি আশাবাদী বলেও জানান।
ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ ও আব্দুল্লাহ আল সেন্টুসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Design by Raytahost