• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

কারিনার পর এবার হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত ডিজে সনিকা

ডেস্ক নিউজ / ৬৩ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের পরিচিত ডিজে ও গায়িকা সনিকা। জানা গেছে, তিনি হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিজের শারীরিক অবস্থার কথা সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান সনিকা। হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর। তার এই পোস্টের পরপরই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিকমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করতে থাকেন।

বাংলাদেশের ডিজে সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার পেছনে সনিকার নাম উল্লেখযোগ্যভাবে উঠে আসে। ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করে খুব অল্প সময়েই তিনি সংগীতাঙ্গনে আলাদা পরিচিতি গড়ে তোলেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করে আন্তর্জাতিক পরিসরেও নজর কাড়েন এই শিল্পী।

শুধু ডিজে হিসেবেই নয়, গায়িকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সনিকা। ২০১৪ সালে প্রকাশিত তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলে। এর আগে ২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা অর্জন করেন।

সংগীতের বাইরেও ছোটপর্দায় কাজ করেছেন সনিকা। অভিনয়ে অভিষেকের পর ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ