• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

নৃত্য পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়ে ফার্স্ট রানার-আপ হলো সাইবা

হৃদয় খান / ৪৬ পঠিত
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাইম ইউনিভার্সিটি-এ অনুষ্ঠিত হলো “ফিয়োনা লাক্সারি রিসোর্ট – প্রাইম ইউনিভার্সিটি ১ম বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৬”। অনুষ্ঠানের আয়োজক ছিল বিজনেস স্টাডিজ বাংলাদেশ (বিজিবি) এবং ইভেন্ট পরিচালনায় ছিল ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ফোটেম)। সহযোগিতায় ছিল বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র (এইচডিএইচ)।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সফল ব্যবসায়ী, অতিথি ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। বিজনেস অলিম্পিয়াডের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে নিজের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে সবার নজর কাড়ে শিশু শিল্পী সাইবা ইসলাম সাবা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ছোট্ট সাইবা অর্জন করে “ফার্স্ট রানার-আপ” হওয়ার গৌরব।
মঞ্চে তার আত্মবিশ্বাসী উপস্থিতি, নাচের ছন্দ ও অভিব্যক্তি দর্শক এবং অতিথিদের মুগ্ধ করে। উপস্থিত অতিথিরা তার প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। আয়োজকদের ভাষ্য, ছোট বয়সেই সাইবার পারফরম্যান্স ছিল অত্যন্ত পরিণত ও প্রশংসনীয়।
সাইবার এই অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, বরং তার শুভাকাঙ্ক্ষীদের কাছেও গর্বের এক মুহূর্ত হয়ে উঠেছে। পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানানো হয়, সবার দোয়া ও ভালোবাসা পেলে ভবিষ্যতে সাইবা ইসলাম সাবা আরও বড় বড় সাফল্য অর্জন করবে।
প্রাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই সম্মানজনক আয়োজন তরুণদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category