• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: জয়ের হাসি ও পরাজয়ের গল্প তারকা প্রার্থীদের

ডেস্ক নিউজ / ২২ পঠিত
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবারও আলোচনার কেন্দ্রে ছিলেন বিনোদন জগতের একঝাঁক তারকা প্রার্থী। বিজেপি ও তৃণমূল—দুই দলের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন একাধিক পরিচিত মুখ। ভোটের ফল ঘোষণার পর দেখা যায়, কারও মুখে জয়, আবার কেউ ফিরেছেন পরাজয়ের হতাশা নিয়ে।

নির্বাচনে অংশ নেওয়া তারকা প্রার্থীদের মধ্যে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং অভিনেতা হিরণ চ্যাটার্জী।

ফলাফল অনুযায়ী, একাধিক হেভিওয়েট তারকা প্রার্থী এবার নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে পড়েন। বিশেষ করে তৃণমূলের কয়েকজন তারকা প্রার্থীর জন্য ভোটের ফলাফল ছিল হতাশাজনক। অন্যদিকে বিজেপির প্রার্থীদের কেউ কেউ উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়ে মাঠ দখল করেন।

নদীয়ার করিমপুর কেন্দ্র থেকে সোহম চক্রবর্তী পরাজিত হন বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষের কাছে। প্রায় ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

বরানগর কেন্দ্রে সায়ন্তিকা ব্যানার্জীও পরাজয়ের মুখ দেখেন বিজেপির সজল ঘোষের কাছে। ১৬ হাজারের বেশি ভোটে পিছিয়ে থাকেন এই অভিনেত্রী।

ব্যারাকপুর কেন্দ্র থেকে রাজ চক্রবর্তীও জয় পেতে ব্যর্থ হন। বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচীর কাছে প্রায় ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন তিনি। ফলে রাজনৈতিক মাঠে তার দ্বিতীয় পরাজয়ের অভিজ্ঞতা যোগ হলো।

অন্যদিকে, বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ও হিরণ চ্যাটার্জী ভোটের মাঠে সাফল্য পান। রুদ্রনীল ঘোষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন, আর হিরণ চ্যাটার্জী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে আসন দখল করেন।

সব মিলিয়ে এবারের বিধানসভা নির্বাচন তারকা প্রার্থীদের জন্য ছিল মিশ্র অভিজ্ঞতার। কোথাও সাফল্যের উচ্ছ্বাস, আবার কোথাও পরাজয়ের হতাশা—এই দুই চিত্র মিলিয়ে ভোটের মাঠে তৈরি হয়েছে নতুন আলোচনার আবহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category