• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সুপার হিউম্যান চরিত্রে জয় চৌধুরী

এম.আর.জে শান্ত / ৩১ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্ষমা চাইতে এসেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন জয় চৌধুরী

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এবার সংগঠনের দায়িত্বের পাশাপাশি বড়পর্দায়ও নতুন এক চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছেন তিনি। প্রথমবারের মতো সুপার হিউম্যান শক্তির অধিকারী এক রহস্যময় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই নায়ক।

জানা গেছে, জয় চৌধুরীর নতুন ছবির নাম ‘ছায়া: দ্য শেডো’। সমসাময়িক গল্পের এই অ্যাকশন-থ্রিলারের কাহিনি আবর্তিত হয়েছে একটি ভয়ংকর ভাইরাসকে ঘিরে। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন জয়, যার বিশেষ ক্ষমতাই গল্পের মূল আকর্ষণ।

সবচেয়ে বড় চমক হলো, ছবিটি পরিচালনা করছেন ঢালিউডের জনপ্রিয় অ্যাকশন নায়ক রুবেল। ২০০৮ সালে রক্ত পিপাসা নির্মাণের পর দীর্ঘ ১৮ বছর বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২০ অক্টোবর বাংলাদেশে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর নভেম্বরে দেশের বাইরে টানা শুটিং এবং পোস্ট-প্রোডাকশনের কাজও বিদেশে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

নায়িকা হিসেবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিংবা মিমি চক্রবর্তী-র একজনকে নেওয়ার আলোচনা চলছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও একজন অভিনেত্রী গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বলে জানা গেছে।

নতুন সিনেমা নিয়ে জয় চৌধুরী বলেন, সবকিছু মোটামুটি চূড়ান্ত হয়েছে। গল্প, কাস্টিং থেকে শুরু করে প্রতিটি জায়গায় চমক থাকবে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।

অভিনয়ের পাশাপাশি সংগঠক হিসেবেও ব্যস্ত সময় পার করা জয় চৌধুরীর জন্য ‘ছায়া: দ্য শেডো’ হতে পারে ক্যারিয়ারের অন্যতম ভিন্নধর্মী ও উচ্চাভিলাষী চলচ্চিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ