• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি

ডেস্ক নিউজ / ৩০ পঠিত
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য অনুষ্ঠিত ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে পরাজিত হওয়ার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পলি। তিনি অভিযোগ করেছেন, কিছু শিল্পী টাকার বিনিময়ে নিজেদের ভোট বিক্রি করেছেন। একই সঙ্গে বিষয়টির বিচার আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন।
নিজের ফেসবুক পোস্টে পলি লেখেন, ‘কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছ, বিচার ওই ওপর আল্লাহর কাছে দিলাম। তোমাদের বিচার আল্লাহ করবে।’
এর আগে অভিনেত্রী রোজিনাকে মেনশন করে আরেক পোস্টে তিনি লিখেছিলেন, ‘রোজিনা আপু, শিল্পী সমিতি আমাদের জন্য না। এখানে এক শ্রেণীর শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়।’
আরেকটি পোস্টে পলি লেখেন, ‘যে সমস্ত শিল্পী ভোটাররা আমাকে ভালোবেসে ১৪৪টা ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমাকে ভোট দেননি, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন, তাদের প্রতিও আমার ভালোবাসা।’
এবারের নির্বাচনে শিবা-জয় প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পলি। তিনি পান ১৪৪ ভোট। একই পদে ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন এম এ পারভেজ চৌধুরী আবীর।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয় চৌধুরী বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মুক্তি পান ১৭৯ ভোট।
শনিবার (৪ জুলাই) ভোররাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭৩ জন। এর মধ্যে ৪৮০টি ভোট পড়েছে। ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৫ জন প্রার্থী। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category