• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা

ডেস্ক নিউজ / ৩১ পঠিত
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনের আনন্দ, কষ্ট কিংবা দৈনন্দিন নানা মুহূর্ত নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে শুক্রবার (৩ জুলাই) তার প্রকাশ করা দুটি ভিডিও ভক্তদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে।

ভিডিও দুটিতে দেখা যায়, পরীমণির বাম পায়ে প্লাস্টার করা। শুধু তাই নয়, চলাফেরার জন্য তাকে হুইলচেয়ারেরও সহায়তা নিতে হচ্ছে। প্রথম ভিডিওতে আহত পা দেখিয়ে মজার ছলে তিনি ক্যাপশনে লেখেন, ‘ঠ্যাং (পা) এ নজর লেগেছে।’

এর কিছুক্ষণ পর প্রকাশ করা আরেকটি ভিডিওতে দেখা যায়, ব্যান্ডেজ ও প্লাস্টার করা পা নিয়ে তিনি একটি হুইলচেয়ারে বসে আছেন। ভিডিওটি দেখে অনেকেরই ধারণা, এটি কোনো হাসপাতালেই ধারণ করা হয়েছে। যদিও কী কারণে তার পায়ে আঘাত লেগেছে বা ঠিক কী ঘটেছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি এই অভিনেত্রী।

হঠাৎ প্রিয় নায়িকাকে এমন অবস্থায় দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। অনেকে মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। শোবিজ অঙ্গনের সহকর্মীরাও তার আরোগ্য কামনা জানাচ্ছেন।

পরীমণির শারীরিক অবস্থার বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category