• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

প্রযোজক সমিতির নির্বাচনে খসরুর নেতৃত্বে মাঠে আরশাদ আদনান-সামসুল আলম প্যানেল

এম.আর.জে শান্ত / ৪৭ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

দীর্ঘ সাত বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন। আগামী ৮ই আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। খোরশেদ আলম খসরুর নেতৃত্বে আরশাদ আদনান ও সামসুল আলমের প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। জানা গেছে, এ প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন খোরশেদ আলম খসরু।
পূর্বের মতো একাধিক চলচ্চিত্র নির্মাণের কারণে অতিরিক্ত ভোটাধিকার থাকছে না। একজন প্রযোজক যতগুলো চলচ্চিত্রই নির্মাণ করুন না কেন, তিনি একজন ভোটার হিসেবেই বিবেচিত হবেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সম্ভাব্য ভোটার সংখ্যা ১৫০ থেকে ১৬০ জনের মধ্যে হতে পারে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রযোজক আরশাদ আদনান এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ (নায়ক উজ্জ্বল)।
নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে খোরশেদ আলম খসরু বলেন, দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা অত্যন্ত আনন্দের এবং ইতিবাচক সংবাদ। এতদিন পর সদস্যরা আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন। আমিও এই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আশা করছি সবাই মিলে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category