• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

রণবীর-আলিয়ার ছবির শুটিংয়ে দুর্ঘটনা, এক কর্মীর মৃত্যু

ডেস্ক নিউজ / ৪৭ পঠিত
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে একের পর এক জটিলতা যেন পিছু ছাড়ছে না। শুটিং বিলম্বের নানা খবরে আলোচনায় থাকা ছবিটির সেটে এবার ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন একজন কর্মী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পাম স্টুডিওতে সিনেমাটির শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত চন্দ্রধারী যাদব পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরে দুর্ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। তাদের দাবি, নিহত কর্মীর পরিবারের জন্য অন্তত অর্ধ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে প্রযোজনা সংস্থাকে। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে তারা।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোনো অর্থই তাদের প্রিয়জনকে ফিরিয়ে আনতে পারবে না। তবে চন্দ্রধারী যাদবের স্ত্রী ও দুই মেয়ের ভবিষ্যৎ বিবেচনায় পর্যাপ্ত আর্থিক সহায়তা অত্যন্ত প্রয়োজন।

এই দুর্ঘটনার পর আবারও ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, বড় বাজেটের সিনেমার ক্ষেত্রেও অনেক সময় কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না।

উল্লেখ্য, খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category