• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

বক্স অফিসে ঝড় তুলল ‘ককটেল ২’, প্রথম দিনেই আয় ২০ কোটির বেশি

ডেস্ক নিউজ / ৪০ পঠিত
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে শহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত ‘ককটেল ২’। মুক্তির আগ থেকেই ছবিটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। সেই আগ্রহের প্রতিফলন দেখা গেছে অগ্রিম টিকিট বিক্রি থেকে শুরু করে প্রথম দিনের আয়-ব্যবসার হিসাবেও।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির আগে ছবিটির প্রায় ১ লাখ ৬০ হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়। শুধু প্রি-সেল থেকেই আয় আসে প্রায় ৫ কোটি ৫৭ লাখ রুপি। এ কারণে ট্রেড বিশ্লেষকরা ধারণা করেছিলেন, মুক্তির দিনে ছবিটির আয় ১০ থেকে ১২ কোটির মধ্যে থাকতে পারে।

তবে সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে ‘ককটেল ২’। মুক্তির প্রথম দিনেই ছবিটি ভারতীয় বক্স অফিস থেকে আয় করেছে ১৩ কোটি ৫০ লাখ রুপি। ফলে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’-এর উদ্বোধনী দিনের আয়কেও পেছনে ফেলেছে সিক্যুয়েলটি।

উল্লেখ্য, প্রথম ‘ককটেল’ ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। সে সময় ছবিটি মুক্তির দিনে আয় করেছিল ১০ কোটি ৯৫ লাখ রুপি। সেই তুলনায় নতুন কিস্তির শুরুটা আরও শক্তিশালী বলেই মনে করছেন বিশ্লেষকরা।

শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ইতিবাচক সাড়া পেয়েছে ‘ককটেল ২’। বিদেশি বাজার থেকে প্রথম দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ৪ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে ২০ কোটি ২০ লাখ রুপিতে।

ট্রেড বিশ্লেষকদের মতে, সপ্তাহান্তের ছুটি, মুক্তির আগেই জনপ্রিয় হয়ে ওঠা গান এবং শহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননের নতুন রসায়নকে ঘিরে দর্শকদের কৌতূহল ছবিটির প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শোগুলোতে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

প্রথম দিনের এই সাফল্যের পর এখন নজর সপ্তাহান্তের সংগ্রহে। বক্স অফিস বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান গতি অব্যাহত থাকলে সপ্তাহান্ত শেষ হওয়ার আগেই ৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে পারে ‘ককটেল ২’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category