• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

প্রেস মিটে না আসায় ববি হকের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি মুন্না খানের

ডেস্ক নিউজ / ৩৪ পঠিত
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘তছনছ’। সিনেমাটি মুক্তির আগের দিন মঙ্গলবার (২৬ মে) রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এর সংবাদ সম্মেলনের। অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান মুন্না খান মাল্টিমিডিয়া।

বিকেল চারটায় শুরু হওয়ার কথা থাকলেও সংবাদ সম্মেলন শুরু হতে সন্ধ্যা সাড়ে ছয়টা বেজে যায়। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা বদিউল আলম খোকন, অভিনেতা শিবা সানু, মারুফ আকিব, প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খানসহ সিনেমাটির অন্যান্য কলাকুশলীরা। তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সিনেমার নায়িকা ববি হক।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করেন মুন্না খান। তিনি জানান, অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগেও ববি হকের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। তখন অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি না আসায় তাকে ছাড়াই প্রেস মিট শুরু করতে হয়।

মুন্না খান বলেন, কেন তিনি আসেননি, সেটি খতিয়ে দেখা হবে। যদি ইচ্ছাকৃতভাবে এমনটি করে থাকেন, তাহলে আমি শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ দেব। সেখানে বিচার না পেলে ঈদের পর আদালতে গিয়ে চার কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করব।

এ সময় নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। তার ভাষ্য, ববি হকের অনুপস্থিতি যদি পরিকল্পিত কোনো ঘটনার অংশ হয়ে থাকে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সমিতিগুলো ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আর সিনেমায় বিনিয়োগ করবেন না।

মুন্না খান আরও দাবি করেন, ‘তছনছ’ সিনেমায় ববি হককে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার পারিশ্রমিক ও অন্যান্য পাওনার বাইরেও অতিরিক্ত অর্থ পরিশোধ করা হয়েছে। এমনকি অভিনেত্রীর গাফিলতির কারণে শুটিংয়ে অতিরিক্ত প্রায় ৮০ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার প্রশ্ন, সিনেমার প্রচারণার গুরুত্বপূর্ণ সময়ে কোনো কারণ ছাড়াই কেন অনুপস্থিত থাকলেন ববি হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category