• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

নর্থ সাউথ গ্রুপের সঙ্গে যুক্ত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

ডেস্ক নিউজ / ২৬ পঠিত
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

দীর্ঘ আলোচনা ও আগ্রহের পর অবশেষে নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আবাসন খাতে গ্রাহকের আস্থা আরও দৃঢ় করা এবং নিরাপদ বিনিয়োগের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রুপের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, অপু বিশ্বাস শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই যুক্ত হননি, এর আগে তিনি প্রতিষ্ঠানটির একটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে ব্যক্তিগতভাবে প্লট ক্রয় করেন। ফলে এই সম্পর্ককে তারা কেবল প্রচারণা নয়, বরং আস্থার ভিত্তিতে গড়ে ওঠা একটি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব হিসেবে দেখছেন।
নতুন এই দায়িত্ব নিয়ে অপু বিশ্বাস বলেন, মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো নিরাপত্তা ও আস্থা। সেই জায়গাটিকে আরও শক্তিশালী করতে নর্থ সাউথ গ্রুপের সঙ্গে কাজ করতে চান তিনি। একই সঙ্গে সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পারা তার জন্য গর্বের বিষয়। এই যাত্রা শুধু কাজ নয়, মানুষের স্বপ্ন ও ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা একটি দায়িত্ব বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
নর্থ সাউথ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, অপু বিশ্বাসের জনপ্রিয়তা ও ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু আরও বাড়াবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category