• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ঈদে ওটিটি প্লাটফর্মে আসছে ‘ভয়াল’

নিজস্ব প্রতিবেদক / ৩৫ পঠিত
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

ঈদ উৎসবকে ঘিরে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে থাকে নানা বিশেষ আয়োজন। সেই ধারাবাহিকতায় দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে ডিজিটাল প্রিমিয়ার হতে যাচ্ছে পাহাড়ি পটভূমিতে নির্মিত ভিন্নধর্মী গল্পের সিনেমা ‘ভয়াল’। ঈদের তৃতীয় দিন থেকে সিনেমাটি দেখা যাবে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।

বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, ম্যাক বাদশা, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, পারভেজ সুমন ও ইকবালসহ আরও অনেকে।

প্রেম, রহস্য, পারিবারিক টানাপোড়েন ও মানসিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ভয়াল’। পাহাড়ি জনপদের বাস্তবতাকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। এতে যেমন রয়েছে রোমাঞ্চকর আবহ, তেমনি বিভিন্ন চরিত্রের মাধ্যমে উঠে এসেছে সম্পর্কের আবেগ, যন্ত্রণা ও মানবিক সংকটের নানা দিক।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রগুলোর মাধ্যমে পাহাড়ি অঞ্চলের এক ভিন্ন বাস্তবতা তুলে ধরা হয়েছে, যেখানে ভালোবাসা, ভয়, বেদনা এবং টিকে থাকার সংগ্রাম একসঙ্গে মিশে গেছে। নির্মাণশৈলী ও গল্পের ভিন্নতার কারণে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যেও বেশ আলোচনায় আসে।

যারা প্রেক্ষাগৃহে ‘ভয়াল’ দেখার সুযোগ পাননি কিংবা আবারও দেখতে চান, তাদের জন্য ঈদের ছুটিতে ঘরে বসেই সিনেমাটি উপভোগের সুযোগ করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category