• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

সাত বছর পর জুটি হয়ে ফিরছেন শুভ ও মিম

ডেস্ক নিউজ / ২৪ পঠিত
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

কোরবানি ঈদকে সামনে রেখে দেশের সিনেমাপাড়ায় বইছে নতুন ছবির হাওয়া। একের পর এক সিনেমা মুক্তির ঘোষণা আসছে, আর সেই তালিকায় এবার যোগ হলো মালিক। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া। পোস্টার প্রকাশের মধ্য দিয়েই জানানো হয়েছে, আসন্ন ঈদেই বড় পর্দায় আসছে সিনেমাটি।

নির্মাতা সাইফ চন্দন বেশ কিছুদিন ধরেই সিনেমাটি নিয়ে কাজ করছেন। গত বছরের শেষ দিকে শুরু হয় শুটিং। যদিও শুরুতে পরিকল্পনা ছিল ঈদুল ফিতরে মুক্তির, তবে নির্মাণের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় মুক্তির সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ শেষের পথে, তাই ঈদকে ঘিরেই এগোচ্ছে সিনেমাটির প্রস্তুতি।

‘মালিক’-এর গল্প আবর্তিত হয়েছে এক তরুণকে ঘিরে, যে মায়ের অসম্মান আর বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিশোধের পথে হাঁটে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছেলেই অপরাধ জগতের ভয়ংকর ও প্রভাবশালী এক নামে পরিণত হয়। অ্যাকশন ও আবেগ মিলিয়ে নির্মিত এই গল্পে দর্শক ভিন্ন এক শুভকে দেখতে পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, এই সিনেমায় নতুনভাবে হাজির হচ্ছেন মিমও। একেবারে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে তিনি মার্শাল আর্টের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন বলেও জানা গেছে।

সিনেমাটি নিয়ে সাইফ চন্দনের ভাষ্য, অ্যাকশন ঘরানার হলেও এটি কেবল মারামারি বা প্রতিশোধের গল্প নয়, বরং এর ভেতরে রয়েছে আবেগ ও সম্পর্কের একটি শক্তিশালী উপস্থাপন। তার বিশ্বাস, পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শকদের আগ্রহ আরও বাড়বে।

ঈদে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। সেন্সর ছাড়পত্র হাতে পেলেই মুক্তির চূড়ান্ত তারিখ ও প্রচারণা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর আবারও জুটি হয়ে ফিরছেন শুভ ও মিম। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সাপলুডু সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল জনপ্রিয় এই জুটিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category