1. info@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. binodontimes25@gmail.com : Mrj Shanto : Mrj Shanto
  3. news@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

কৃষকের জমি আত্মসাতের অভিযোগ বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার

মহারাষ্ট্রের পুনেতে জমি সংক্রান্ত এক বিতর্ককে ঘিরে ফের আলোচনায় বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক দরিদ্র কৃষকের পৈতৃক জমি আত্মসাৎ করেছেন তিনি ও তার স্বামী গোল্ডি বহেল। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তারকা দম্পতি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পুনের মাভাল অঞ্চলের প্রায় ১.২ বিঘা জমিকে কেন্দ্র করেই এই বিরোধের সূত্রপাত। স্থানীয় কৃষক চন্দ্রকান্ত শিন্ডের দাবি, ১৯৫৭ সাল থেকেই জমিটি তাদের পরিবারের মালিকানায় রয়েছে। কিন্তু বেআইনিভাবে সেই জমি কিনে নিয়েছেন সোনালি বেন্দ্রে ও গোল্ডি বহেল।
অভিযোগে আরও বলা হয়েছে, জমিটিতে জোরপূর্বক নির্মাণকাজের চেষ্টা করা হয় এবং কৃষক পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে চন্দ্রকান্ত শিন্ডে ইতোমধ্যেই আদালতে জালিয়াতির মামলা দায়ের করেছেন। মামলায় সোনালি বেন্দ্রে, গোল্ডি বহেলসহ আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে পাল্টা অবস্থান নিয়েছেন সোনালি বেন্দ্রে। তার দাবি, সংশ্লিষ্ট জমির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। এমনকি জমি ক্রয়বিক্রয় সংক্রান্ত কোনো সরকারি নথি বা দলিলেও তার নাম নেই বলেও তিনি জানিয়েছেন।
সোনালির ভাষ্য, শুধুমাত্র আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
অন্যদিকে অভিনেত্রীর আইনজীবী রাজু শিন্ডে জানান, অভিযোগকারী কৃষক এর আগেও একাধিকবার তহসিলদার ও মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তবে প্রতিবারই সেসব আবেদন খারিজ হয়ে গেছে। ফলে পুরো অভিযোগের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গেছে, মামলার পরবর্তী শুনানি আগামী ২০ এপ্রিল। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়ায় এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Design by Raytahost