1. info@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. binodontimes25@gmail.com : Mrj Shanto : Mrj Shanto
  3. news@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

যৌন হেনস্তার মামলায় গ্রেপ্তার মালয়ালম পরিচালক রঞ্জিত

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার

ডেস্ক নিউজ: যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণন। এক তরুণী অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে কেরালা পুলিশ তাকে আটক করে। পরে আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী একজন উঠতি অভিনেত্রী। তার দাবি, গত ৩০ জানুয়ারি একটি সিনেমার শুটিং চলাকালে আলোচনার কথা বলে রঞ্জিত তাকে নিজের ভ্যানিটি ভ্যানে ডাকেন। সেখানে তিনি শারীরিক ও মানসিকভাবে হেনস্তার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে থোডুপুঝা এলাকায় গোপন অভিযানে রঞ্জিতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বক্তব্যে অসংগতি পাওয়ার কথা জানিয়ে পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর রঞ্জিত শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে এরনাকুলাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর গুরুতর কোনো শারীরিক জটিলতা পাওয়া যায়নি। পরে বুধবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। বর্তমানে তিনি এরনাকুলাম সাব জেলে রয়েছেন।
কেরালা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) জানিয়েছে, তারা অভিযোগকারীর বয়ান রেকর্ড করেছে এবং ঘটনার সময়কার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে। তদন্তকারীদের ধারণা, ঘটনার আরও দিক উন্মোচনে রঞ্জিতকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
অন্যদিকে, রঞ্জিতের আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পরিচালককে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার উদ্দেশ্যেই এই মামলা সাজানো হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা অভিযোগের মোকাবিলা করবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, রঞ্জিতের বিরুদ্ধে এর আগেও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ উঠেছিল। ২০২৪ সালে অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি কেরালা চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2025, All rights reserved.
Design by Raytahost