• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

আজ নায়ক ফারুকের মৃত্যুবার্ষিকী, স্মৃতিতে তার উজ্জ্বল অবদান

ডেস্ক নিউজ / ৩৮ পঠিত
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বাংলা চলচ্চিত্রের সাদাকালো যুগের অন্যতম জনপ্রিয় নায়ক ফারুক। দর্শকের কাছে তিনি পরিচিত ছিলেন ‘মিয়া ভাই’ নামে। সহজ অভিনয়, গ্রামীণ চরিত্রে সাবলীল উপস্থিতি আর স্বতন্ত্র স্টাইলের কারণে খুব অল্প সময়েই তিনি হয়ে ওঠেন দর্শকপ্রিয় এক তারকা।

চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা। বিশেষ করে ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ চলচ্চিত্র তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা। গ্রামীণ পটভূমিকায় তার অভিনয় এতটাই স্বাভাবিক ছিল যে, একসময় তিনি প্রতিবাদী গ্রামের যুবকের প্রতীক হিসেবেই দর্শকের মনে জায়গা করে নেন।

আজ এই কিংবদন্তি অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার অভিনীত চরিত্র ও কাজ আজও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতিতে জীবন্ত হয়ে আছে।

তার প্রকৃত নাম আকবর হোসেন পাঠান দুলু। ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। পরবর্তীতে ‘লাঠিয়াল’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে পান আজীবন সম্মাননা।

ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেন ফারহানা পাঠান–কে। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। চলচ্চিত্রের পাশাপাশি তিনি ছিলেন মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য। শিল্পীদের বিপদ-আপদে সবসময় পাশে দাঁড়ানো একজন অভিভাবকের মতো মানুষ হিসেবেই তাকে স্মরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category