• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

মাকে খুব বেশি মিস করি: ওমর সানী

ডেস্ক নিউজ / ৩৩ পঠিত
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

মা দিবসে স্মৃতির ভেতর ডুব দিলেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। ব্যক্তিগত জীবনের এক বিশেষ মুহূর্ত আর প্রয়াত মাকে ঘিরে আবেগমাখা অনুভূতি ভাগ করে নিয়েছেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে।

শনিবার (৯ মে) দেওয়া এক পোস্টে অভিনেতা জানান, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মহাখালীর ডিওএইচএসে থাকাকালীন মৌসুমীর সঙ্গে সংসার বাঁধার সিদ্ধান্ত নেন তিনি। সেই সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার মায়ের। পরিবারের উপস্থিতিতেই কাজি ডেকে তাদের বিয়ের আয়োজন করেছিলেন মা। সেই পথচলা এখনও একসঙ্গেই চলছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওমর সানী।

পোস্টের বড় একটা অংশজুড়ে ছিল মাকে হারানোর শূন্যতা। মায়ের সঙ্গে পুরোনো একটি ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, পৃথিবীতে মা না থাকলেও প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করেন তিনি। মা দিবসে তাই মায়ের প্রতি ভালোবাসা আর না-পাওয়ার কষ্টটাই বেশি মনে পড়ছে তার।

ওমর সানীর এই পোস্ট প্রকাশের পর ভক্তদের মাঝেও আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্যে তার মায়ের আত্মার শান্তি কামনা করেন। আবার কেউ কেউ ওমর সানী ও মৌসুমীর দীর্ঘ দাম্পত্য জীবনের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category