• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

প্রেম, বিচ্ছেদ আর শহরের অন্ধকারে ভাবনার নতুন যাত্রা

নিজস্ব প্রতিবেদক / ৩৯ পঠিত
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

রূপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতার ছাপ আগেই রেখেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ভয়ংকর সুন্দর’ দিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রী এখন যেন ক্যারিয়ারের নতুন এক উজ্জ্বল সময়ে দাঁড়িয়ে। আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে দেশীয় চলচ্চিত্র, সবখানেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। এবার নগরজীবনের টানাপোড়েন, প্রেম-বিচ্ছেদ আর বেঁচে থাকার সংগ্রামের গল্প নিয়ে দর্শকের সামনে আসছেন নতুন সিনেমা ‘ঢাকা ১২০৫’-এ।

ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এ সিনেমায় ভাবনার বিপরীতে অভিনয় করেছেন নবাগত রাকিব হোসেন। শহরের ভেতরের অচেনা বাস্তবতা, সম্পর্কের টানাপোড়েন আর মানুষের আবেগকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প।

নতুন সিনেমা নিয়ে ভাবনা বলেন, ‘ঢাকা ১২০৫’-এর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন শুধু একটি গান ও কিছু ডাবিং বাকি। আমরা চাই সুন্দর একটি সময়ে সিনেমাটি দর্শকদের সামনে আনতে।

জানা গেছে, রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। ঢাকার অন্দরজীবনের নানা অদেখা দিক তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।

পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘পুরো সিনেমাজুড়ে ভাবনা ও রাকিবের সম্পর্কের রসায়ন দর্শক উপভোগ করবেন। আমরা ঢাকার ভেতরের গল্পকে বাস্তবধর্মীভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই শহরের মানুষের জীবন, আবেগ আর না বলা গল্প মিলিয়ে “ঢাকা ১২০৫” ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেবে।

ভাবনার কাজের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘ভাবনা খুবই নিবেদিত একজন শিল্পী। প্রচণ্ড গরমেও তিনি মনোযোগ দিয়ে কাজ করেছেন। অন্যদিকে রাকিবও খুব দ্রুত চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category