• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বাইফা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা গ্রহণ করলেন সুচন্দা

এম.আর.জে শান্ত / ২৮ পঠিত
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

বাইফা অ্যাওয়ার্ড-এর পঞ্চম আসরে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ঢালিউডের কিংবদন্তি অভিনয়শিল্পী সুচন্দা। ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন।

দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন সুচন্দা। পুরস্কার গ্রহণের পর তিনি অনুভূতি জানাতে গিয়ে বলেন, দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও নতুন প্রজন্ম তাকে মনে রেখেছে, এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, বাইফার মতো আয়োজন তরুণদের স্বপ্নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই এই সম্মাননা তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানজুড়ে ছিল তারকাদের উপস্থিতিতে বর্ণিল আয়োজন। গান, নাচ, ফ্যাশন শো ও রেড কার্পেট ইভেন্টে মেতে ওঠে পুরো ভেন্যু। একই সঙ্গে ২৯টি ক্যাটাগরিতে জনপ্রিয় ভোট ও জুরিদের রায়ে গান, নাচ, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরা শিল্পীদের পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, বাইফা অ্যাওয়ার্ডের আজীবন সম্মাননা আগে পেয়েছেন রুনা লায়লা, শামীম আরা নীপা এবং শিবলী মহম্মদ। এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হলেন সুচন্দা, যা তার দীর্ঘ কর্মজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category