• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ঈদে আসছে ‘মালিক’, আইটেম গানে কণ্ঠ দিলেন মিলা

ডেস্ক নিউজ / ১০ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘মালিক’ সিনেমাকে ঘিরে বাড়ছে আগ্রহ। এই পর্যায়ে ছবিটিতে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী মিলা ইসলাম। তিনি কণ্ঠ দিয়েছেন সিনেমার আইটেম গান ‘গুলগুলি পিঠ’-এ, যেখানে তার সঙ্গে গেয়েছেন প্রতীক হাসান।

সিনেমাটি নির্মাণ করছেন সাইফ চন্দন। ইতিমধ্যেই এফডিসিতে গানটির শুটিং শেষ হয়েছে। ‘গুলগুলি পিঠ’ গানের কথা লিখেছেন লুৎফর হাসান, আর সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন অদিত রহমান।

জমকালো আয়োজনে নির্মিত এই গানের জন্য তৈরি করা হয়েছিল বিশাল সেট। প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে শুটিং হয়েছে প্রাণবন্ত পরিবেশে। পর্দায় গানের মূল আকর্ষণ হিসেবে দেখা যাবে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে। নির্মাতা সূত্রে জানা গেছে, আলোকসজ্জা, কোরিওগ্রাফি ও উপস্থাপনার কারণে গানটি সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।

তবে গানটি নিয়ে এখনই খুব বেশি কিছু জানাতে চাইছেন না পরিচালক সাইফ চন্দন। দর্শকদের জন্য চমক হিসেবেই রাখতে চান পুরো বিষয়টি।

উল্লেখ্য, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘সাপলুডু’ সিনেমায়, যা মুক্তি পায় প্রায় চার বছর আগে। দীর্ঘ বিরতির পর ‘মালিক’-এর মাধ্যমে আবারও এই জুটি পর্দায় ফিরছেন, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category