• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

কেজিএফ সাফল্যের পরও দীর্ঘ অপেক্ষা, এবার বিরতির ভাবনায় যশ

ডেস্ক নিউজ / ৪১ পঠিত
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
Yash

অনেকটা সময় ধরেই বড় পর্দায় অনুপস্থিত কন্নড় সুপারস্টার যশ। মাঝে তার বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস-এর ঝলক সামনে এলেও মুক্তি আপাতত পিছিয়ে গেছে। কবে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে, সে বিষয়েও এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা নেই।

২০২২ সালে কেজিএফ চ্যাপ্টার টু-এর রেকর্ড গড়া সাফল্যের পর থেকেই নতুন কাজের অপেক্ষায় ছিলেন ভক্তরা। সেই অপেক্ষা দীর্ঘ হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা হতাশা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

এর মধ্যেই নতুন খবর দিলেন এই তারকা। চলতি বছরে তার হাতে থাকা সিনেমাগুলো মুক্তির পর তিনি কিছুদিনের জন্য বিরতিতে যেতে পারেন বলে জানিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে যশ বলেন, টানা কাজের চাপ এবং নিজের নির্দিষ্ট লক্ষ্য পূরণে তিনি এখন বিরতির দিকেই ঝুঁকছেন। তার মতে, বড় পরিকল্পনা বাস্তবায়নে সময় ও পূর্ণ মনোযোগ জরুরি।

যশ আরও জানান, তিনি তার সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে চান, যা সহজ নয়। তাই পর্দায় কম দেখা গেলেও পর্দার পেছনে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

এদিকে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশের সঙ্গে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তকে। জুনে মুক্তির পরিকল্পনা থাকলেও তা আপাতত স্থগিত রয়েছে।

অন্যদিকে নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যভিত্তিক সিনেমা রামায়ণ-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যশকে। দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রথম অংশ মুক্তির লক্ষ্য ২০২৬ সালের দীপাবলি, আর দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলি। এতে তার সঙ্গে আরও অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category