
২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে মজুমদার ফিল্মস প্রযোজিত রোমান্টিক চলচ্চিত্র “ভালোবাসি তোমায়”। ছবিটির মূল পরিকল্পনা ও ভাবনা এসেছে ড. মাহফুজুর রহমান–এর কাছ থেকে। সাধারণত ঈদের গানের অনুষ্ঠান নিয়ে আলোচনায় থাকলেও, এবার তিনি চলচ্চিত্রের ভাবনাকারী হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করছেন।
সিনেমাটির কাহিনী ও পরিচালনায় রয়েছেন আবুল হোসেন মজুমদার। প্রযোজনা করেছে মজুমদার ফিল্মস, যার স্বত্বাধিকারী প্রযোজক ফারুক হোসেন মজুমদার।
প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু ও শিরিন শিলা। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন ইরা শিকদার, অন্তর, নাদের চৌধুরী, বড়দা মিঠু, রেবেকা, শফিক খান দিলু, সাহেলা, জ্যাকি আলমগীর, ফাইয়াজ ববি, অঞ্জলি রায়, ড্যানি সিডাক ও কাজী হায়াৎ।
রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি ঈদের দর্শকদের জন্য নির্মিত হয়েছে বিশেষ আয়োজন নিয়ে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা আশা করছেন, গল্প, গান ও অভিনয়ের সমন্বয়ে “ভালোবাসি তোমায়” হবে ঈদের অন্যতম আকর্ষণ।
Leave a Reply