1. info@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. binodontimes25@gmail.com : Mrj Shanto : Mrj Shanto
  3. news@binodon-times.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

চার নায়িকা নিয়ে ঈদে আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বড় পর্দায় আসছে নির্মাতা রায়হান রাফী–র নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। পোস্টারে চার নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে তুলে ধরা হয়েছে, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

কেন্দ্রীয় চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ঢাকায় বসবাসকারী নারীদের প্রতিদিনের সীমাবদ্ধতা, অদৃশ্য চাপ এবং অন্তর্গত লড়াই ঘিরেই গড়ে উঠেছে ছবির গল্প।

রাফী শহরটিকে নারীদের জন্য একটি ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করেছেন। তার কথায়, দীর্ঘদিনের নীরব চাপ একসময় সিটির শব্দ হয়ে বেরিয়ে আসে। উল্লেখযোগ্য বিষয় হলো, মূলধারার বাণিজ্যিক সিনেমায় কোনো প্রধান পুরুষ চরিত্র ছাড়া চার নারীকে কেন্দ্র করে গল্প নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইমপ্রেস টেলিফিল্ম–এর ব্যানারে নির্মিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রাফী নিজেই। এর আগে ‘পরাণ’, ‘সুরঙ্গ’ ও ‘তুফান’–এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া এই নির্মাতা এবারও ভিন্নধর্মী গল্পে দর্শকের সামনে হাজির হতে চান।

ঢাকার নাগরিক জীবনের সামাজিক টানাপোড়েন ও নারীদের ব্যক্তিগত সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ‘প্রেশার কুকার’ চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Design by Raytahost