• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরছেন বালাম, ঈদে আসছে ‘মাওলা’

ডেস্ক নিউজ / ৩৩ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

দীর্ঘ বিরতির পর ভক্ত-শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন একক গান ও মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে গানটির ৫৮ সেকেন্ডের ট্রেলার, যা ঘিরে তৈরি হয়েছে বেশ কৌতূহল।

বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি ও এর অফিসিয়াল মিউজিক ভিডিও। ‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’ — এমন আধ্যাত্মিক আবেদনময় কথায় সাজানো গানটি লিখেছেন বালাম ও রশিদ নিউটন। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন বালাম নিজেই।

তবে সবচেয়ে বেশি চমক এসেছে বালামের নতুন লুকে। ট্রেলারে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে। কাঁধ ছুঁয়ে থাকা ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা আর সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাকে যেন এক রহস্যময় পথিকের আবির্ভাব। কখনও হাতে গিটার, কখনও পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে গাওয়ার দৃশ্য পুরো ভিডিওতে এনে দিয়েছে এক আধ্যাত্মিক আবহ।

জানা গেছে, গানটির দৃশ্যধারণ করা হয়েছে নেপালের কালিনচক অঞ্চলের মনোমুগ্ধকর লোকেশনে। আর এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

এবারের আরেকটি বড় আকর্ষণ হচ্ছেন বালামের স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। এই প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে বালামের বিপরীতে দেখা যাবে তাকে। সব মিলিয়ে ‘মাওলা’ শুধু একটি গান নয়, বরং দর্শকদের জন্য হতে যাচ্ছে ভিজ্যুয়াল ও সুরের এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category