• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

সৌদি আরব গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনব : মারিয়া মিম

ডেস্ক নিউজ / ৫৭ পঠিত
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

ঢাকাই শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম বরাবরই নিজের ফ্যাশন সেন্স ও ব্যক্তিগত স্টাইলের কারণে আলোচনায় থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাল রঙের আকর্ষণীয় ওয়েস্টার্ন পোশাকে হাজির হয়ে সবার নজর কাড়েন তিনি। আর সেই পোশাক নিয়েই গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

মিম জানান, বিশেষ অনুষ্ঠানগুলোতে কোন ধরনের পোশাক পরবেন, তা তিনি আগেভাগেই পরিকল্পনা করে রাখেন। নিজের স্টাইল ও লুক নিয়ে সবসময় সচেতন থাকেন বলেও জানান তিনি।

আলাপচারিতায় অভিনেত্রী বলেন, তার পরনের লাল রঙের ড্রেসটি সৌদি আরবের জেদ্দা থেকে কেনা। ওমরাহ পালন করতে গিয়ে পোশাকটি কিনেছিলেন তিনি। সৌদিতে যে এত সুন্দর ও স্টাইলিশ ওয়েস্টার্ন পোশাক পাওয়া যায়, আগে তা জানা ছিল না বলেও মন্তব্য করেন মিম।

তার ভাষায়, “আমার রেড কালার খুব পছন্দ। আর লাল পোশাকে আমাকে ভালোও লাগে। এই ড্রেসটা আমি ওমরাহ করতে গিয়ে জেদ্দা থেকে কিনেছিলাম। ওখানে অনেক সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়। আগে আমার জানা ছিল না। এখন ইচ্ছে আছে আবার সৌদি আরব গেলে আরও কিছু ড্রেস কিনব।

ফ্যাশন সচেতন এই অভিনেত্রীর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category