নিউজ ডেস্ক: পারিবারিক ড্রামা ও কমেডির মিশেলে দর্শকপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ আবারও ফিরছে পর্দায়। দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম Bongo নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’। ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলে দর্শকদের আবারও হাসাতে ও ভাবাতে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। আগামী ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার থেকে ড্রামাটি শুধুমাত্র Bongo-তে স্ট্রিমিং হবে।
এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে নতুন এক অতিথির আগমনকে ঘিরে। অতি বিদ্বান এই অতিথির উপস্থিতিতে তৈরি হয় একের পর এক অদ্ভুত ও মজার পরিস্থিতি। এমন অবস্থায় জ্ঞানী গণি কি তার বুদ্ধি দিয়ে সব সামাল দিতে পারবে, নাকি নিজেই জড়িয়ে পড়বে বড় কোনো বিপদে? সেই উত্তর মিলবে ‘জ্ঞানী গণি-০৪’-এর পর্দায়।
ড্রামাটি নিয়ে পরিচালক ইমরান ইমন বলেন, জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাঁচে এক ভিন্নধর্মী সামাজিক অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, আগের মতো এবারও দর্শক গণির কান্ডকারখানা উপভোগ করবেন।
শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগীসহ আরও অনেকে।
পারিবারিক সম্পর্ক, বুদ্ধির লড়াই, হাস্যরস আর শেষ মুহূর্তের চমকে ভরপুর ‘জ্ঞানী গণি-০৪’ দর্শকদের জন্য হতে যাচ্ছে এক ভিন্ন স্বাদের বিনোদন।
হাসি, আনন্দ আর চমকে ভরা এই নতুন গল্প দেখতে চোখ রাখুন Bongo-তে। ‘জ্ঞানী গণি-০৪’ মুক্তি পাচ্ছে ৯ এপ্রিল ২০২৬, শুধুমাত্র Bongo-তে।
দেখতে ভিজিট করুন: www.bongobd.com
অথবা Bongo অ্যাপ ডাউনলোড করুন।